বাংলাদেশের একটি টিম, বানাচ্ছি শিশু নিরাপত্তা ট্র্যাকার
EyeOn নতুন। আমরা কী করছি আর কেন - সেটাই বলছি।
"ও এখন কোথায়?" - এই প্রশ্নের সহজ উত্তর
সব মা-বাবাই অনুভূতিটা চেনেন: স্কুল ছুটি হয়েছে বেশ আগে, অথচ সন্তান এখনো বাসায় ফেরেনি। এই দুশ্চিন্তার একটা সহজ উত্তর আমরা চেয়েছি - যা এ দেশে চলবে, বাংলায়, সাধারণ একটি ফোনেই।
তাই EyeOn হলো ছোট্ট একটি ট্র্যাকার আর সহজ একটি অ্যাপ। সন্তান কোথায় আছে দেখায়, পৌঁছানো আর বের হওয়ার খবর দেয়, আর সন্তানের হাতে দেয় একটি SOS বাটন। স্কুলও তার সব শিক্ষার্থীর জন্য একই সুবিধা দিতে পারে।
আমরা এখন কোথায়
EyeOn নতুন একটি পণ্য, এখন প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। যে গ্রাহকসংখ্যা বা লোগো আমাদের অর্জন নয়, তা আমরা দেখাব না। কিছু জানার থাকলে কল করে জিজ্ঞেস করুন।
যা আমরা মেনে চলি
সহজ
দাদা-দাদি, নানা-নানি ব্যবহার করতে না পারলে কাজটা শেষ হয়নি।
গোপনীয়
সন্তানের লোকেশন শুধু তার পরিবারের জন্য, আর কারও জন্য নয়।
বাংলায়
অ্যাপ, অ্যালার্ট আর সাপোর্ট - সবই।
সৎ
ট্র্যাকার কী পারে আর কী পারে না - দুটোই বলি।
যাঁরা বানাচ্ছেন, তাঁদের সঙ্গেই কথা বলুন
যেকোনো প্রশ্নে কল বা মেসেজ করুন।